Dhaka 3:36 am, Sunday, 28 June 2026

তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার হাম রুবেলা ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি ক্যাম্পের আওতায় ১২ হাজার ৩ শত ৮৫ জন শিশু হাম রুবেলা ক্যাম্পেইনের আওতায় আসবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মোট ১৯ টি ক্যাম্পে ১১দিন ধরে হাম রুবেলা ক্যাম্পেইন চলবে। তিনি জানান, এর মধ্যে কমিউনিটি- ১১ হাজার ৫ শত ৯৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান- ৭৯১ জন। তিনি জানান, ৫ বছরের নীচের বয়সের শিশুরা ক্যাম্পেইনের আওতায় আসবে। আজ সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. নুরুন্নবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, এমওডিসি ডাঃ আরাফাত ও ডাঃ শামীমা সুলতানা। অনুষ্ঠানে এছাড়া অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন

প্রকাশঃ 12:16:53 pm, Monday, 20 April 2026