ফয়জুল হক বাবু: শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষক/মেইন্টরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাইকুজ্জামানসহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
প্রধান অতিথি রিপন বিশ্বাস তার তার বক্তব্য বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে ধারণা দেওয়া হয়। সময় এসবকে সদর উপজেলার ৩০ টা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রসিকিউটর রাজিবুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাতক্ষীরা।
১৬.০৬.২০২৬
দেশের তথ্য ডেস্ক 


















