Dhaka 11:42 pm, Saturday, 27 June 2026

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি পর্যালোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন রামপালের প্রোগ্রাম অফিসার সুবাস এম. জয়ধর ও পার্থ সারথী দোবে।

সভায় শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় গণমাধ্যমকর্মী শেখ মাসুম বিল্লাহ ও মো. সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত এবং শতভাগ বিদ্যালয়মুখী শিশু নিশ্চিত করতে প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি
01735300146
25-06-2026

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি পর্যালোচনা সভা

প্রকাশঃ 04:17:04 pm, Thursday, 25 June 2026