দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর রাতে ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ জোহরের নামাজের পর শোভনা পশ্চিমপাড়া মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে শোভনা পশ্চিমপাড়া তরফদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে
আতিয়ার রহমানের পিতার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশের তথ্য ডেস্ক 















