Dhaka 3:39 am, Sunday, 28 June 2026

ভোটারদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা প্রেসক্লাবের নির্বাচন

প্রায় আড়াই বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা প্রেসক্লাবের নির্বাচন। খুলনা প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনার পর বিকাল বা সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পরিচালনা কমিটির অন্য দু’জন সদস্যরা হলেন নাজমুস সাকিব ও মো: মেহেদী হাসান।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ছিল মোতায়েন।

নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার ও মো. মিজানুর রহমান মিল্টন।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ।

যুগ্ম সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)।

ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মো. মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ) এবং কে এম জিয়াউস সাদাত।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটলেও, ভোট গ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ভোটারদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা প্রেসক্লাবের নির্বাচন

প্রকাশঃ 06:13:22 am, Thursday, 30 April 2026