চিতলমারী প্রতিনিধি:
দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাটের চিতলমারীতে কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও নগরকীর্তনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ৩৭তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে। ষড়পল্লী ওঁ পরমেশ শ্রীশ্রী গুরু স্মৃতি সংঘের উদ্যোগে ঐহিত্যবাহী পরানপুর গোবিন্দ মন্দির চত্বরে এ নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞানুষ্ঠানের শেষ দিন শুক্রবার (১৪ নভেম্বর) রাতে অনুষ্ঠানের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, বাগেরহাট-১ আসনের সাবেক নমীনি ইঞ্জিনিয়ার মাসুদ রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোমিনুল হক টুলু বিশ্বাস, হিজলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহমান গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক অজিত মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন ভয়েস ফর ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী নারায়ন ভট্টাচার্য্য।
দেশের তথ্য ডেস্ক 





















