দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া নিবাসী আকবর বিশ্বাস, দিঘলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেত্রী রীনা বিশ্বাসের নব নির্মিত ভবনে দুর্বৃত্তায়ন ঘটেছে। জানালার থাইগ্লাস ভাঙ্গচুরসহ নেট কেটে ফেলেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কে বা কারা দিঘলিয়া উপজেলার দেয়াড়া নিবাসী আকবর বিশ্বাস এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী রীনা বিশ্বাসের উপজেলা মোড়ের নিকটবর্তী নবনির্মিত বাড়ির ৩ টা জানালার থাইগ্লাস ভাঙ্গচুর করেছে। সাথে সাথে জানালায় লাগানো নেট কেটে দিয়েছে আগন্তুক দুর্বৃত্তরা। আকবর বিশ্বাস ও রীনা বিশ্বাস এ প্রতিবেদককে জানান, তারা রাত ১০ টায় উপজেলা মোড় থেকে বাসায় ফেরার পথে শব্দ শুনে নব নির্মিত ভবনের দিকে এগিয়ে যান। তাদের আগমন টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। তারা আরো জানান এক বছর ধরে অনেক কষ্ট করে বাড়িটা নির্মাণ করেছি। এখনও কাজ শেষ হয়নি। কাজ চলমান। আমার বাড়ির জানালা যারা ভেঙ্গেছে তদন্ত করে যাতে তাদেরকে শণাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করেছেন। জিডি নং ৫৬২ তারিখ ১২/০৪/২০২৬ ইং। এদিকে সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিঘলিয়া উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রীনা বিশ্বাসের নব নির্মিত ভবনের জানালার থাইগ্লাস ভাঙ্গচুর ও নেট কাটা সরেজমিনে পরিদর্শন করেছেন। তারা এ দুর্বৃত্তদের শণাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
দেশের তথ্য ডেস্ক 














