Dhaka 12:30 pm, Friday, 17 April 2026

ববিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধর্মীয় মূলবোধের গুরুত্ব নিয়ে আলোচনা

 পবিত্র রমজান মাসের ১১তম রোজা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় মূলবোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে সংগঠনটির উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যবইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়।

একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় মূলবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা যদি শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা ব্যক্তির চরিত্র ও সমাজের কল্যাণে পর্যাপ্ত ফলপ্রসূ হয় না। তাই বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা, সহমর্মিতা, মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ববোধ শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে দৃঢ় ভিত্তি স্থাপন করে।বক্তারা আরো বলেন, রমজান মাসের আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়।

এ শিক্ষা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে, যা কেবল ব্যক্তির চরিত্র গঠনে নয়, বরং সমাজের কল্যাণে তাদের অবদানকে শক্তিশালী করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এই নৈতিক ও ধর্মীয় মূলবোধকে জীবনে প্রয়োগ করতে শিখে, তবে তারা কেবল জ্ঞানী নয়, দায়িত্বশীল, মানবিক ও সমৃদ্ধ সমাজের কার্যকর সদস্য হিসেবেও গড়ে উঠবে।সংগঠনের সভাপতি তানজিদ শাহ জালাল ইমন তার বক্তব্যে বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের ধৈর্য, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ধর্মীয় মূলবোধ ও নৈতিক মূল্যবোধ ধারণ করে, তবে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, ‘ধর্মীয় মূলবোধ মানুষকে দায়িত্বশীল ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক চর্চা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে।’

বসুন্ধরা শুভসংঘ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সভাপতি তানজিদ শাহ জালাল ইমন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, অর্থ সম্পাদক মো. আবু উবাইদা ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাদমান হোসেন সিফাত, জাকিয়া সুলতানা শিমু, নূর ইসলাম নিয়ন, মোছা. শামীমা, রেজওয়ান মিনা, উম্মিয়া আক্তার ঊর্মি, মোসাদ্দিকুর রহমান সিফাত, অলিউল্লাহ, শাহিদুল ইসলাম, ফারজানা ইকবাল ইথিলা, আয়েশা আক্তার এবং মো. মামুনুর রশিদ শুভ্র।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

ববিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ধর্মীয় মূলবোধের গুরুত্ব নিয়ে আলোচনা

প্রকাশঃ 08:25:13 am, Monday, 2 March 2026