Dhaka 11:16 am, Friday, 17 April 2026

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার 

অরবিন্দ কুমার মণ্ডল

কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর

৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০) এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকুন্দ মন্ডল (৪২) এর মরদেহ বিকাল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে।

আংটিয়ারা নৌ-পুলিশের(ওসি) মোঃ. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকুন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকুন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ওসমান গনি খোকন বলেন, মরদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার 

প্রকাশঃ 04:24:18 pm, Thursday, 9 April 2026