বাগেরহাটের চিতলমারী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপক আব্দুল লতিফ মোল্লা। সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মাৎ আফরোজা খানম অবসর গ্রহন করায় তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। শুক্রবার দুপুরে কলেজ পরিবারের আয়োজনে সদ্য বিদায়ী অধ্যক্ষ মোসাম্মাৎ আফরোজা খানমের বিদায় সংবর্ধনা ও নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ মোল্লার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের সাবেক ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোঃ বাবুল মিয়াসহ কলেজ পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে সদ্য বিদায়ী অধ্যক্ষ আফরোজা খানম ও নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ মোল্লাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
শিরোনামঃ
চিতলমারী সরকারি মহিলা কলেজে পেল নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ
-
দেশের তথ্য ডেস্ক - প্রকাশঃ 11:35:53 am, Saturday, 8 February 2025
- 136
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ






















