দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় শুরু হয়েছে ৩দিন ব্যাপী বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ইনস্টিটিউট (বারটান) খুলনা বিভিগীয় আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহের বাস্তবায়নে স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ। দিঘলিয়া উপজেলার কৃষি দপ্তরে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন দিঘলিয়ার উপ সহকারী কৃষি অফিসার/স্বাস্থ্য কর্মী/ শিক্ষক/ ইমাম/পুরোহিত/মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী/এনজিও কর্মী ও অন্যান্য। এ প্রশিক্ষণের উদ্বোধনীতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ রফিকুল ইসলাম। পবিত্র গীতাপাঠ করেন শুকান্ত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বারটান আঞ্চলিক কার্যালয় ঝিনাইদহ উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমীন। প্রশিক্ষণের শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন বারটান আঞ্চলিক কার্যালয় উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমীন ও সহকারী উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
দেশের তথ্য ডেস্ক 





















