Dhaka 1:46 am, Sunday, 28 June 2026

কোটায় নয়, এবার পুলিশে চাকরি পেতে কি কি করতে হবে, জানালেন সারজিস

পঞ্চগড় জেলায় পুলিশ কনস্টেবল পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, এই নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশের আশায় না থেকে প্রার্থীদের মেধার ওপর ভরসা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে। এরপর হবে ৫০ নম্বরের লিখিত এবং ১৫ নম্বরের ভাইভা। ফিটনেসে উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইভার ৬৫ নম্বরের ভিত্তিতে চাকরি নির্ধারিত হবে। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে লিখিত পরীক্ষাকে।”

সারজিস আলম আরও জানান, গতবার প্রায় ৫০০ জন পরীক্ষার্থী লিখিত এবং ভাইভা পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে মাত্র ২৮ জন নিয়োগ পেয়েছিল। ভাইভায় সাধারণ জ্ঞান থাকলে অনেকেই ৭-৮ নম্বর সহজেই পায়, তবে লিখিত পরীক্ষায় ভালো না করলে সুপারিশ করেও কোনো লাভ নেই।

সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ফিটনেস পাস করলেই রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে লিখিত ও ভাইভার প্রস্তুতিতে মন দিন। পঞ্চগড় জেলা পুলিশ আশ্বস্ত করেছে—এবারের নিয়োগ শতভাগ মেধার ভিত্তিতে হবে, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।”

তিনি আরও লিখেন, “কোটা না মেধা—এই স্লোগানে যে আন্দোলন হয়েছে, তাতে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে। সেই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা হবে যদি সুপারিশকে প্রাধান্য দেওয়া হয়।”

সবশেষে তিনি বলেন, “আমার কাছে কেউ কোনো সুপারিশ নিয়ে আসবেন না। রাজনৈতিক নেতাদের কাছেও না গিয়ে নিজের প্রস্তুতিকে গুরুত্ব দিন। আমরা চাই বাংলাদেশ পুলিশ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করুক এবং রাজনৈতিক দলগুলো মেধার জয় নিশ্চিত করতে ভূমিকা রাখুক।”

এই আহ্বান নতুন প্রজন্মকে স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে চাকরি পাওয়ার সাহস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

কোটায় নয়, এবার পুলিশে চাকরি পেতে কি কি করতে হবে, জানালেন সারজিস

প্রকাশঃ 05:13:43 am, Saturday, 12 April 2025