খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা গ্রামের নাগরিক ঐক্যের এক কর্মী সভা সোমবার (৪মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় মানবিক গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে বিল্পবী ওয়ার্কার্স পার্টির শাহীদুল ইসলাম গাজী দলে যোগদান করেছেন।
এ সময়ে সংগঠনের গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা গ্রাম কমিটি গঠন করা হয়। সভাপতি- আহমদ বিশ্বাস (০১৯০৯-২৮৭৩১৫), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ (০১৭৭৪-০৭৭১৪৩) মনোনীত হয়েছেন। সদস্যবৃন্দ হচ্ছেন জাহাতাব বিশ্বাস, শাহীদুল ইসলাম গাজী ও নিতাই দাস।
কর্মীসভায় জেলা শাখার সহ-সভাপতি আনসার আলী বিশ্বাস, নগর সম্পাদক মোতাহার রহমান বাবু, জেলা সদস্য আনিছুদ্দিন গাজী, কাজী আলমঙ্গীর হোসেন, মো: আল আমিন ও গোবিন্দ সানা উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক 

























