দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক আলম চৌধুরী। হঠাৎ করেই বিশেষ কারনে চলতি বছরের ২ মার্চ তার পদ স্থগিত করেন দলের উর্ধ্বতন নের্তবৃন্দ। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আলম চৌধুরী পদ ছাড়াই দলের নিয়ম-নীতি মেনেই সকল কর্মকাণ্ডে অগ্রনী ভুমিকা পালন করে চলেছেন।
আলম চৌধুরীর এমন কর্মকাণ্ডে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং গত শনিবার (২৫ এপ্রিল) তার পদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে আবারও বারাকপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে স্ব-পদে বহাল থাকার নির্দেশনা প্রদান করেন।
এ বিষয় আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, বিএনপির আদর্শ নিয়ম-নীতি বুকে আঁকড়ে ধরে দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত করব এবং স্থগিত আদেশ প্রত্যাহার করার জন্য দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে আমার প্রানঢালা অভিনন্দন জানাই।
দেশের তথ্য ডেস্ক 

























