অধিকার মমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা গতকাল ৮ মার্চ (শনিবার)সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, ইসলামিক রিলিপি রিজওনাল অফিসার মোঃ জাকারিয়া, রূপসা ব্রাক ম্যানেজার অসীম কুমার দাস।
বক্তৃতা করেন সাংবাদিক জিএম আসাদুজ্জামান, বিএম শহিদুল ইসলাম,
ইউপি সদস্য স্বপ্না রানী পাল, আইরিন আক্তার, সাংবাদিক আজিজুর রহমান, নাহিদ জামান, উদ্যেক্তা তানিয়া তাহের, ব্রজনাথ রায়, রিতু রানী চক্রবর্তী, সুমাইয়া খাতুন প্রমূখ।
দেশের তথ্য ডেস্ক 





















