Dhaka 1:43 pm, Friday, 17 April 2026

খুলনায় কোস্ট গার্ডের অভিযান: গাঁজাসহ মাদক কারবারি আটক

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

খুলনায় কোস্ট গার্ডের অভিযান: গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশঃ 10:49:22 am, Wednesday, 25 February 2026