Dhaka 2:43 am, Sunday, 28 June 2026

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম সাঁটিয়ে পালিয়েছেন মোটরসাইকেল চালক। বিএনপির চেয়ারম্যান তখন বুলেটপ্রুফ ওই গাড়িতেই ছিলেন। খাম সাঁটানোর সময় তারেক রহমানের গাড়ির সামনে-পেছনে বিএনপির চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দলের (সিএসএফ) সদস্যরা ছিলেন। তবে তারা তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে জানা গেছে।

এ ঘটনাটি গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে ঘটে থাকলেও তা জানাজানি হয় গতকাল রোববার (১৮ জানুয়ারি)।

এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত ওই মোটরসাইকেল কিংবা খাম সাঁটানো চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্ত চলছে।

গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে বিএনপির চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ লাগানো একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। কী উদ্দেশ্যে বা কেন এমনটি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’

তবে, ওই সাদা খামে কী ছিল জানতে চাইলে তিনি বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

একই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। খামের ভেতরে কী লেখা ছিল বা কী ছিল, সে তথ্য পুলিশকে জানানো হয়নি। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

প্রকাশঃ 04:44:27 am, Monday, 19 January 2026