Dhaka 3:13 pm, Friday, 17 April 2026

আওয়ামী লীগ নামে নতুন দল, উজ্জ্বল রায় কি পারবেন শেখ হাসিনার ছায়া মুছে ফেলতে?

নতুন একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছেন উজ্জ্বল রায়। ‘আওয়ামী লিগ’ নামের এই দলটির প্রধান হিসেবে তিনি নিজেকে উল্লেখ করেছেন। উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবা নরেশ চন্দ্র রায় এবং মা পারুল রায়।

নিবন্ধন আবেদনপত্রে উজ্জ্বল রায় জানিয়েছেন, ২৪ মার্চ তাদের দলের কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে এবং এই কমিটির মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত থাকবে। তিনি দলের প্রতীক হিসেবে ‘নৌকা’ বা ‘ইলিশ’ চেয়েছেন এবং নিজেকে দলের সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে তিনি বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করেছেন, তবে ঠিকানা পূর্ণাঙ্গভাবে নির্দিষ্ট করেননি।

এ বিষয়ে উজ্জ্বল রায় আরও বলেন, তিনি দিনাজপুর-৫ আসনে ভোটে অংশগ্রহণ করতে চান, যেখানে ফুলবাড়ী এবং পার্বতীপুর এলাকা অন্তর্ভুক্ত। তার ভাষ্য, “সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আমি আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। যদি তিনি দেখা করতেন, তাহলে আমাদের এলাকার অনেক সমস্যার সমাধান হতো। কিন্তু এখন তিনি নেই, তাই আমি নিজেই কিছু করার সিদ্ধান্ত নিয়েছি।”

এছাড়া, উজ্জ্বল রায় তার আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার) এর নামও উল্লেখ করেছেন। যদিও তিনি জানালেন, “এটা যে কীভাবে হলো, আমি ঠিক বুঝতে পারছি না। তিনি তো এখন নেই, তবে আগে নির্বাচিত ছিলেন বলে তার নাম উল্লেখ করেছি।”

এখন নির্বাচন কমিশন নতুন দলগুলোর নিবন্ধন নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

আওয়ামী লীগ নামে নতুন দল, উজ্জ্বল রায় কি পারবেন শেখ হাসিনার ছায়া মুছে ফেলতে?

প্রকাশঃ 02:33:37 pm, Tuesday, 25 March 2025