Dhaka 12:35 pm, Friday, 17 April 2026

কয়রায় খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

অরবিন্দ কুমার মণ্ডল

কয়রা উপজেলার আমাদী বাজারে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে নেটজ বাংলাদেশ ও বিএম জেডের সহযোগীতায় ৫৯ পরিবারের মাঝে ১ হাজার লিটার পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেটজ বাংলাদেশের ডিরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিন সত্যজিৎ সাহা ও সিনিয়র একাউন্ট ম্যানেজার সুমন পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যাবস্থাপক রিয়াজ আহমেদ, প্রকল্প হিসাব রক্ষক নাজমুল হক, ইউনিট ব্যবস্থাপক আব্দুল সালাম, মাঠ সহায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় যে, অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্পে কয়রা উপজেলার ৩২০ পরিবারের মধ্যে নিরাপদ পানি সংরক্ষণের জন্য এক হাজার লিটারের ট্যাংকি স্থাপনের কাজ করছে। তারই অংশ বিশেষ প্রথম পর্যায় এই ট্যাংকি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পরিবারের মধ্যে ট্যাংকি বিতরণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কয়রায় খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

প্রকাশঃ 03:17:39 pm, Thursday, 31 July 2025