শাহরিয়ার কবির
খুলনার পাইকগাছায় আবাসিক হোটেল থেকে একজনের মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পৌর সদরের আল-মদিনা(আবাসিক)হোটেলের দ্বিতীয় তলার ২৮ নং কক্ষের বাথরুম থেকে শেখ বদিউজ্জামান ওরফে বদু (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তিনি পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাহপুর গ্রামের অবঃ প্রাপ্ত শিক্ষক শেখ মোসলেহউদ্দীনের ছেলে।
জানা যায়, মৃত বদিউজ্জামান দুই হাজার পনেরো (২০১৫) সাল থেকে পাইকগাছা পৌর সদরের আল-মদিনা হোটেলের দ্বিতীয় তলায় আটাশ নম্বর কক্ষে ভাড়া নিয়ে থাকতেন।
হোটেল ম্যানেজার হাফিজুল ইসলাম জানান, তিনি ছুটিতে ছিলেন সকালে তার সহকর্মী ফোন দিয়ে জানান আটাশ নম্বর কক্ষে বদিউজ্জামান রুমের দরজা খুলছে না এবং ডাকলেও তিনি কোন সাড়া শব্দ দিচ্ছেন না। তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানানো হলে পরিবারের লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বাথরুমের ভিতরে মৃত দেহ পড়ে রয়েছে।
বদিউজ্জামান এর ভাইপো সামি জানান, তিনি পাইকগাছা সদরের আল-মদিনা আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। সকালে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করলে আমরা থানা পুলিশের সহায়তায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি তিনি মৃত অবস্থায় বাথরুমের ফ্লোরে পড়ে আছে। তবে ধারণা করা হচ্ছে তিনি হার্টের রুগী ছিলেন হয়তো তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
আল-মদিনা হোটেলের নিচের কয়েকটি দোকান মালিকের সাথে কথা বলে জানা যায়, তিনি গত কয়েক বছর এ হোটেল ভাড়া থাকেন তার আচার আচরণও ভালো ছিল। তিনি মানুষের সাথে খুব কম সময় মিশতেন বেশির ভাগ সময় তিনি রুমে থাকতেন।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে পুলিশ হোটেল রুমের ভেতরের বাথরুম থেকে বদিউজ্জামান (৬৫) এর মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 















