Dhaka 3:25 pm, Friday, 17 April 2026

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী মেয়ের বাবা সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ হোসেন প্রায়ই তার মেয়েকে নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে গত ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়িতে ফেরার পথে আসামি সাজ্জাদ বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে তার মেয়েকে বিয়েরে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের বাবা সুমন মিয়া জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী মেয়ের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করেছি। এছাড়াও আসামি ও ভুক্তভোগী মেয়েকে ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য আদালতে পাঠানো হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশঃ 05:45:18 am, Thursday, 24 July 2025