Dhaka 3:22 pm, Friday, 17 April 2026

কয়রার জোড়শিং গ্রামের মারামারির ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

অরবিন্দ কুমার মণ্ডল

কয়রা উপজেলা জোড়শিং গ্রামের জায়গা জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ভিন্নখানে প্রভাবিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন জোড়শিং গ্রামের মোঃ আছের আলী গাজীর পুত্র মোঃ আরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ জুলাই সকালে আংশিক জোড়শিং গ্রামে আমার চাচাতো ভাই আজিজুল ইসলামের জায়গা জোরপুর্বক দখল করতে যায় একই এলাকার গোলাম রব্বানী গংরা। এতে আমরা বাধা দিলে তারা স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া সহ তার ভাইদের খবর দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কিছু শুনা বোঝার আগেই ইউপি সদস্য সহ তার লোকজন আমাদেরকে বেদম মারপিট করে আহত করে। এ সময় তাদের অতর্কিত হামলায় আমার পিতা আছের আলী ও আমার ভাই জাহিদ গাজী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে জাহিদ গাজীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করে আমাদেরকে হয়রানী করছে। শুধু তাই নয় আমাদের প্রতিপক্ষরা নাটক সাজিয়ে তারা আহত দেখিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখে। এখনও সে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। সংবাদ সম্মেলনর মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কয়রার জোড়শিং গ্রামের মারামারির ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশঃ 12:13:10 pm, Wednesday, 23 July 2025