Dhaka 1:59 pm, Friday, 17 April 2026

সাংবাদিকতায় অবদান রাখায় মাহাবুব সুলতানকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ার সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতান ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার কচিকথা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

এ বছর সাংবাদিকতা ছাড়াও আইটি, রিয়েল এস্টেট, রপ্তানি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানবাধিকার, ব্র্যান্ডিং, নারীনেতৃত্ব, সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখায় ৩০ জন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সুব্রত, ইমন এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আছিফুর রহমান ও আবুল বাশার জীবন।

সাংবাদিক মাহাবুব সুলতান এ সম্মাননা প্রসঙ্গে বলেন,
“কোনো স্বীকৃতি নিঃসন্দেহে কাজের অনুপ্রেরণা বাড়ায়। তবে আমি সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। এ পেশাকে শুধু চাকরি নয়, বরং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব হিসেবেই দেখি।”

উল্লেখ্য, মাহাবুব সুলতান কোটালীপাড়ার বিশিষ্ট ঠিকাদার প্রয়াত এফ এম সুলতানের পুত্র।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

সাংবাদিকতায় অবদান রাখায় মাহাবুব সুলতানকে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫

প্রকাশঃ 12:50:20 pm, Sunday, 29 June 2025