Dhaka 3:26 pm, Friday, 17 April 2026

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়া কান্দি (মোল্লা বাড়ি) গ্রামের রফিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৬)।

আজ বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে টমসমব্রিজ এলাকায় পুলিশের উপ-পরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করছিল। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেয়া হলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশ্য অস্ত্র তাক করেন এ সময় উপ-পরিদর্শক খাজু মিয়া খায়রুলকে কৌশলে ঝাপটে ধরেন। এ সময় উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকে আটক করা হয়।

তাদের সঙ্গে থাকা আরও দুই যুবক কৌশলে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
গ্রেপ্তার খাইরুলের বিরুদ্ধে ৪০টি এবং রাকিবুল বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। তারা মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিন পায়।

পরে রাত সাড়ে ১০টায় সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে বের হন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও তিনি এসপি জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রকাশঃ 12:42:20 pm, Wednesday, 4 June 2025