Dhaka 12:34 pm, Friday, 17 April 2026

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ

জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

গত ৩১ মে ২০২৫ তারিখ বিকালে খানজাহান আলী থানাধীন চিংড়িখালী বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম সেবা, সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব মোঃ আবুল বাশার এবং খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন মতবিনিময়কালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।

উপস্থিত মানুষের প্রত্যাশা শ্রবণ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন মান্যতাসহ পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। সমাবেশে উপস্থিত কয়েকজন লোকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ

প্রকাশঃ 05:46:14 pm, Saturday, 31 May 2025