Dhaka 3:22 pm, Friday, 17 April 2026

খুলনা খানজাহান আলী থানার উদ্যোগে নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে সুধী সমাবেশ

মোঃ মামুন মোল্লা

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার উদ্যোগে নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৫ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার উত্তর আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার উত্তর আবুল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন মোল্লা সোলায়মান, খান জাহান আলী থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাইফুল্লাহ তাজিম, খান জাহান আলী থানার সেকেন্ড অফিসার আজাহার আলী সহ খান জাহান আলী থানার সকল অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পুলিশের প্রতি জনগণের যেমন প্রত্যাশা রয়েছে জনগণের প্রতি ও পুলিশের তেমন কিছু প্রত্যাশা রয়েছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার মধ্যে রয়েছে ভালো আচরণ , হয়রানি না করা, দ্রুত সেবা প্রদান, নিরপেক্ষ আচরণ, ন্যায়বিচার প্রদান ,পেশাগত কাছে দক্ষতা ,প্রভাব মুক্ত হয়ে কাজ করা ,দুষ্টের যেমন শিষ্টের পালন। জনগণের প্রতি প্রত্যাশা আইন মেনে চলা, গুজব না ছড়ানো, মিথ্যা অভিযোগ না করা, পুলিশকে সহযোগিতা করা, আইন হাতে তুলে না দেওয়া, ছেলেমেয়েদের খোঁজখবর রাখা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা, মুরুব্বিদের সহযোগিতায় বিবাদ মিটিয়ে ফেলা। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে কোন আপোষ নয় কোন তদবির নয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

খুলনা খানজাহান আলী থানার উদ্যোগে নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে সুধী সমাবেশ

প্রকাশঃ 04:17:53 pm, Tuesday, 20 May 2025