১৫ এপ্রিল ২০২৫ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে দিলীপ কুমার সরকার (৫৭) নামে একজন ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে হেলমেট পরে তার ওপর গুলি চালায়। গুলি তাঁর বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। এ ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল ৯টা ৪০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে (ওয়ার্ড ১১-১২) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে আড়ংঘাটা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
দেশের তথ্য ডেস্ক 















