১৪/০৫/২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ১০.১৫ ঘটিকার সময় সমন্বয়ক রায়হান এর নেতৃত্বে একদল ছাত্র খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের বাস্তহারা কলোনীর ২নং রোডের বাসিন্দা বাপ্পি (৪৫) পিতা-অস্ত্রগুরু এর বাসায় গিয়ে সে আওয়ামিলীগ এর রাজনীতির সাথে এবং আদম ব্যবসার সাথে জড়িত বলে তার কাছে ৩ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করার হুমকি প্রদান করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ৭/৮জনকে এলাকাবাসী আটক করে। সংবাদ পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশের তথ্য ডেস্ক 















