Dhaka 3:16 pm, Friday, 17 April 2026

শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ বিবৃতি দিয়েছেন।

সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ইসলাম পূর্ণাঙ্গ এক জীবনব্যবস্থার নাম। সকল শ্রেণিপেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে। মালিক শ্রেণিকে বলা হয়েছে যে, তোমরা গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও। তারা বলেন, আজ মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর তখন গুলি চালায় পুলিশ, তাতে অর্ধশত লোক হতাহত হয়।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশসহ বিশ্বের ৮০টি রাষ্ট্রে সরকারিভাবে এই দিবসটি পালিত হচ্ছে। বেসরকারি ভাবেও দিবসটি পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শ্রমিক মালিক উভয়পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় সাধন করে শ্রমিকজনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্র শ্রম ও শ্রমিকের অধিকার সংক্রান্ত ইসলামের নির্দেশনাসমূহ অনুসরণ অপরিহার্য। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিকজনতা কোনোভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষ্যে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, আজ‌ও আমরা দেখতে পাই শ্রমিকদের তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে ছাঁটাই করা হয়। সরকারকে এসব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

প্রকাশঃ 08:06:50 am, Thursday, 1 May 2025