Dhaka 3:17 pm, Friday, 17 April 2026

চুরির সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশি। উদ্ধারের সময় পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা বাঁধা ছিল।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান ওই ব্যক্তি। কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

চুরির সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশঃ 06:22:53 am, Thursday, 1 May 2025