Dhaka 3:18 pm, Friday, 17 April 2026

মুক্তি পেয়েই জেলগেটের সামনে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

বরগুনায় এক মামলায় জামিনে মুক্ত হয়ে বের হয়ে যাওয়ার সময় আরেক মামলায় জেলগেটের সামনে থেকে আকতারুজ্জামান বাদল খান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টার পরে বরগুনা সদর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

গ্রেপ্তার হওয়া বাদল খান বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ এপ্রিল আমতলীর একটি অনাথ আশ্রমের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়ে বরগুনা কারাগারে ছিলেন বাদল খান। বুধবার রাতে কারাগার থেকে বের হওয়ার পরই তাকে জেলগেট থেকে ফের গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বাদল খানের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। জেলার বেশ কয়েকজন সাংবাদিক তার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, দলীয় প্রভাব ও টাকার জোরে বাদল খান বারবার সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বলেন, বাদল খান বরগুনা থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তদন্ত প্রাপ্ত আসামি। বরগুনা জেলে গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

মুক্তি পেয়েই জেলগেটের সামনে ফের আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশঃ 05:31:43 am, Thursday, 1 May 2025