খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অন্তর্গত বয়রা বাজারের ফলপট্টি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ আব্দুর রহিম (২৫) নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তি।
আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিমের বাড়ি আদর্শ পল্লী এলাকায়। তাঁর পিতা মোঃ শহীদুল হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রহিমকে অতর্কিতে আক্রমণ করে। ছুরিকাঘাতে তাঁর মাথা, বাম পায়ের হাঁটু, ডান পায়ের সামনের ও পেছনের অংশ এবং অন্ডকোষের একাংশে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৭টা ৫ মিনিটে সার্জারি-১ বিভাগে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তারা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
দেশের তথ্য ডেস্ক 















