Dhaka 12:29 pm, Friday, 17 April 2026

খুলনার কয়রায় ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধিঃ 

খুলনার কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয় ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে কয়রা কপোতাক্ষ ডিগ্রী কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় যা চলে দুপুর দুটা পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাফি ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, হেলাল উদ্দীন ,ফিরোজ মাহমুদ প্রমুখ। এছাড়া কয়রা উপজেলার বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে ২টি কলেজে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রতিদ্বন্ধিতা করেন। শিক্ষার্থীরা বুথে প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে কপোতাক্ষ মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন মামুন হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাইফুল্লাহ । খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুস সাদিক রানা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

খুলনার কয়রায় ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশঃ 01:35:18 pm, Wednesday, 30 April 2025