Dhaka 1:54 pm, Friday, 17 April 2026

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

ভারতের কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর আনন্দবাজারের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভেনি।

ভবনটিতে তীব্র ধোঁয়ার জেরে হোটেলটি ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয়। এ কারণে হোটেলের ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চালাতে দেরি হয়। পরে তারা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানলা ভেঙে হোটেলের প্রবেশ করে হতাহতদের উদ্ধার করেন।

এ ছাড়া অনেকে হোটেলের কার্নিশে চলে আসেন। মই দিয়ে তাদের নামানো হয়। হোটেলে কমপক্ষে ৪৭টি ঘর ছিল। প্রায় প্রত্যেকটি ঘরে লোক ছিলেন।

ধারণা করা হচ্ছে, ভবনটির উপর তলায় যারা আটকে ছিলেন তাদের মধ্যে অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গেছেন।

কলকাতার নগরপাল মনোজ বর্মা বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার ঘটনাস্থলে ফরেন্সিক দল আসবে। তারা আলামত সংগ্রহ করার মাধ্যমে ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

প্রকাশঃ 04:16:29 am, Wednesday, 30 April 2025