Dhaka 1:55 pm, Friday, 17 April 2026

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস রাত ৯টার দিকে ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অজ্ঞাত ব্যক্তির মাথার অংশ কাটা পড়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন কালবেলাকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশঃ 04:05:49 am, Wednesday, 30 April 2025