Dhaka 3:23 pm, Friday, 17 April 2026

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত গৃহবধূ

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূ সেলিনা বেগম নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, দুপুরে বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ওমর ইয়াসিন বলেন, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছিল। পরে পুলিশ মায়ের মরদেহ হস্তান্তর করেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত গৃহবধূ

প্রকাশঃ 10:46:07 am, Tuesday, 29 April 2025