Dhaka 3:17 pm, Friday, 17 April 2026

চট্টগ্রামে পুলিশের বাধায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় তারা ব্যাটারিচালিত রিকশা জব্দ করা এবং হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর চট্টগ্রাম জেলা শাখা এ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল। সে অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে পরিষদের সদস্যরা সেখানে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আটকরা হলেন- ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।

পরিষদের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমরা রাস্তার পাশে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করছিলাম। কিন্তু পুলিশি বাধায় করতে পারিনি। কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের মারধর করেছে।

পুলিশের দাবি, অনুমতি ব্যতীত সভা-সমাবেশ নিষিদ্ধ। ওই সমাবেশের পূর্বানুমতি ছিল না। আর সেখানে উপস্থিত একজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। আর তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। তাই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, সারা দেশে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ৭ দফা দাবি উত্থাপন করেছিল। যার মধ্যে আছে- নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, তারা কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করে আন্দোলন করছিল। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

চট্টগ্রামে পুলিশের বাধায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড

প্রকাশঃ 10:21:22 am, Tuesday, 29 April 2025