Dhaka 3:18 pm, Friday, 17 April 2026

ইউএনওর উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের উদ্যোগে প্রথম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।

ইউএনও ফারজানা রহমান বলেন, উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে, যেন কোনো শিক্ষার্থী দুপুরে না খেয়ে থাকে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

তিনি আরও বলেন, মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ করার জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

ইউএনওর উদ্যোগে ৩০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু

প্রকাশঃ 09:41:12 am, Tuesday, 29 April 2025