বাগেরহাট প্রতিনিধি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করতে সরকারের উদ্যোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে সরকারের এ সবুজায়ন কর্মসূচিকে সফল করতে কাজ করব।##
মোঃ আব্দুল্লাহ শেখ
বাগেরহাট প্রতিনিধি তাং-২৯-০৬-২০২৬
০১৭৩৫৪০০১৪৬
দেশের তথ্য ডেস্ক 

















