সৌদি আরব (দাম্মাম) প্রতিনিধিঃ মোঃ শাখাওয়াত হোসেন
গতকাল সৌদি আরবের দাম্মামে প্রাণ আর এফএল কোম্পানির দাম্মাম জোনের উদ্যোগে “ঈদ আনন্দ উৎসব ২০২৬” অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলাসহ নানা আয়োজন ছিল, অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন ডিপু এটমিন মোঃ শাহিদুল ইসলাম ও সেলস্ সুপার ভাইজার মোঃ হাসান মাহবুব ও আরিফ উদ্দিন এবং মোঃ নসেদ মাহামুদ, ডিপু ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল মামুন রশিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আকর্ষণীয় র্যাফেল ড্র’র ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে থেকেও এমন আয়োজন তাদের মাঝে দেশের ঈদের আনন্দের অনুভূতি এনে দিয়েছে। আয়োজক পক্ষ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
“এসো সবাই, খেলি একসাথে—উদযাপন করি ঈদের আনন্দ” এই স্লোগানকে সামনে রেখে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।
দেশের তথ্য ডেস্ক 























