Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

ইরানের অস্ত্র তৈরিতে সহায়তা, ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৮ মে) মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চীন এবং হংকংভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনীকে অস্ত্র সংগ্রহ এবং শাহেদ সিরিজের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত উপকরণ ও কাঁচামাল সংগ্রহে সহায়তা করেছে।

নিষেধাজ্ঞাগুলো মূলত এমন নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং এর সহযোগী সংস্থাগুলোর জন্য অস্ত্রের যন্ত্রাংশ ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহৃত উচ্চমানের কাঁচামাল সংগ্রহে ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা শিল্পভিত্তিকে দুর্বল করতে এবং দেশটিকে পুনরায় সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলা ও সীমান্তের বাইরে শক্তি প্রদর্শন থেকে বিরত রাখতে তারা অর্থনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে আমরা যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে কাজ চালিয়ে যাব এবং যারা ইরানের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে, সেই বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

ইরানের অস্ত্র তৈরিতে সহায়তা, ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশঃ 06:38:30 am, Saturday, 9 May 2026