Dhaka 12:39 am, Sunday, 28 June 2026

খুবি সাংবাদিক সমিতির নির্বাচন আগামী ৩০ এপ্রিল

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল (সোমবার) প্রকাশিত এ তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল (বুধবার) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে।

এছাড়া ২৯ এপ্রিল বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ৩০ এপ্রিল বিকাল ৪টা থেকে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

খুবি সাংবাদিক সমিতির নির্বাচন আগামী ৩০ এপ্রিল

প্রকাশঃ 12:42:43 pm, Tuesday, 28 April 2026