Dhaka 12:41 am, Sunday, 28 June 2026

স্বেচ্ছায় রক্তাদানে কেকেবিএইউতে ‘লাল স্পন্দন ক্লাব’

স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু ও পীড়িত রোগীদের জীবন বাঁচানোর মহতি উদ্দেশ্যে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যাত্রা সূচনা করলো শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘লাল স্পন্দন ক্লাব’।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাল স্পন্দন ক্লাবের চিফ অ্যাডভাইজার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান বলেন, মানব জীবনে মানবিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আমরা যদি পরের তরে কাজ করতে পারি তবে এই দেশ, এই জাতি তথা বিশ্বমানবতার মহৎ উকর্ষ সাধিত হবে।

তিনি আরও বলেন, রক্তদান একটি মহতি কাজ। অন্যের রক্ত ধারণ করে যখন একজন রুগী সুস্থ হয়ে ওঠে তখন তার মুখের হাসি ও প্রশান্তি সত্যিই অন্যরকম অনুভূতি যোগায়। তিনি লাল স্পন্দন ক্লাবের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ক্লাবের সভাপতি রাহিকুল মাকতুম বক্তব্য রাখেন।

এর আগে উপাচার্য মহোদয় লাল স্পন্দন ক্লাবের লোগো উন্মোচন করেন।

পরে রক্তের গ্রুপিং এবং রক্তদানের মাধ্যমে কার্যক্রম সূচনা হয়। অনুষ্ঠানে লাল স্পন্দন ক্লাবের ওয়েবসাইট ও অন্যান্যদের রক্তদান প্রাপ্যতার বিষয়ে উপস্থাপন করা হয়। ওয়েবসাইট তৈরি করেছে সিএসই ৪র্থ বর্ষের ছাত্র মোঃ সাব্বির। উক্ত কমিটির সভাপতি হিসেবে রাহিকুল মাকতুম, সাধারণ সম্পাদক হিসেবে মুজাহিদুল আলমসহ ১৬ সদস্য বিশিষ্ট ক্লাবের নাম ঘোষণা করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বেচ্ছায় রক্তাদানে কেকেবিএইউতে ‘লাল স্পন্দন ক্লাব’

প্রকাশঃ 01:37:20 pm, Friday, 8 May 2026