Dhaka 2:46 am, Sunday, 28 June 2026

স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল। প্রথম দিকে মোহের সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতি, একে অন্যকে মারধর কিছুই বাকি নেই। তিক্ততার মাত্রা বাড়লে তা আদালতে গড়ায়। বর্তমানে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে নতুন করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

স্বামীর অভিযোগ, স্ত্রী প্রথমে তাকে মারধর করেন। বাঁচতে তিনি খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। অন্যদিকে, স্ত্রীও নির্যাতনের পাল্টা অভিযোগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার অভিযোগ করেন, আমরা তো গরিব মানুষ, বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। আমার সঙ্গে সে খুশি না। সে অনেক টাকা চায় এবং আলাদা বাড়ি চাচ্ছে।

অমিতের দাবি, ওই দিন স্ত্রী সারিকাই আগে ঝগড়া শুরু করে। তিনি ঘুমিয়ে ছিলেন। ঝগড়া বাধাতে তার কোনো দোষ নেই।

স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা ছিল। এই বিরোধের ফলে শারীরিক সংঘর্ষের সূত্রপাত হয়। সারিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলা, গ্রেপ্তার ১

স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

প্রকাশঃ 06:19:52 am, Thursday, 25 September 2025