Dhaka 12:31 pm, Friday, 17 April 2026

উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান কয়রায় সাবেক ছাত্রনেতার

অরবিন্দ কুমার মণ্ডল

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

৩০ আগস্ট শনিবার বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তৃতাকালে সাবেক এই ছাত্র নেতা বলেন “বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে। দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়শই তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকা প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে। একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ পানির সংকটও প্রকট হচ্ছে।

“যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবো। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। রফিক বলেন, “বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়শই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ সরোওয়ার মাহবুব, সহ সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ দীপঙ্কর সাহা, নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান কয়রায় সাবেক ছাত্রনেতার

প্রকাশঃ 01:36:10 pm, Sunday, 31 August 2025