Dhaka 1:40 pm, Friday, 17 April 2026

গোপালগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান 

সরস মোল্লা 

প্রকৌশলী অধিকার আন্দোলন’ এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে গোপালগঞ্জের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার দুপুরের পর তারা এ সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন। এসময় আইডিইবি প্রতিনিধি ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন সহ গোপালগঞ্জের বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক ব্যানারের অধীনে কিছু একতরফা দাবি উত্থাপন করা হয়েছে। উক্ত দাবিসমূহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা শিক্ষাক্রমকে সরাসরি অবমূল্যায়ন করে, যা শুধু অযৌক্তিকই নয় বরং দেশের প্রকৌশল খাতে বৈষম্য, বিভাজন ও অস্থিতিশীলতা সৃষ্টির নকশা বলেও প্রতীয়মান হচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো নির্মান, শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ও জ¦ালানী খাত, কৃষি প্রকৌশল ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। অথচ বর্তমান দাবিগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অর্জন, মর্যাদা ও ন্যায্য অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে; যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলেই প্রতীয়মান।

তাই তারা এ স্মারকলিপির মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে এধরণের ষড়যন্ত্রমূলক দাবি রাষ্ট্রপর্যায়ে প্রত্যাখ্যান করা হোক, পেশাগত মর্যাদা ও পদোন্নতির ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক এবং উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে বরং প্রকৌশল পেশায় পারস্পারিক সহযোগিতা ও সম্মিলিত উন্নয়নকে উৎসাহিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করা হোক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএস-এর ঈদ পুনর্মিলনী ও বৈশাখী শোভাযাত্রা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান 

প্রকাশঃ 04:35:43 pm, Tuesday, 26 August 2025