Dhaka 3:00 pm, Friday, 17 April 2026

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি টহল দল। মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি। এসময় ৮ সেনাসদস্য আহত হন। সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। আইনগত বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

প্রকাশঃ 07:54:41 am, Tuesday, 26 August 2025