Dhaka 3:04 pm, Friday, 17 April 2026

যে কারণে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হ/ত্যা মামলায় আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।’
গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? তৌহিদ আফ্রিদি জানান, ‘এটা তার দাদার বাড়ি, তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।’

তিনি আরও বলেন,
আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।

রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হ/ত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলায় আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেককে।

গত ১৭ আগস্ট একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা ‘মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

যে কারণে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে

প্রকাশঃ 04:45:05 am, Monday, 25 August 2025