আবারও নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড মেগাস্টারর শাকিব খান।আগামী ঈদুল ফিতরে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা প্রিন্স এর পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার এই কিং খান। আর মুহূর্তেই তা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টারে দেখা যাচ্ছে, ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝেই একজন দুহাতে দুই পিস্তল নিয়ে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আরও একজন। আবছা আলোয় চারপাশে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার ম্যাপ।
সিনেমাটির নাম প্রিন্স, যার ট্যাগলাইন ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা। প্রকাশিত পোস্টার পোস্ট করে বলা হচ্ছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে।
সেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা ঈদুল ফিতর ২০২৬। পরিচালক আবু হায়াত মাহমুদ।
দেশের তথ্য ডেস্ক 















