Dhaka 3:32 pm, Friday, 17 April 2026

কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

অরবিন্দ কুমার মণ্ডল

খুলনার কয়রায় নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২৮ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলার কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। কমান্ড খুলনা নৌ অঞ্চলের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচীতে কয়রা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি এসব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেখানে চিকিৎসা সেবা নিতে আসা আকবর হোসেন হোসেন নামে এক সেবাগ্রহীতা জানান, এখানকার চিকিৎসা সেবার মান অনেক ভাল। চিকিৎসকদের সঙ্গে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। হাবিুল্লাহ বাহার নামে এক ব্যাক্তি প্রায় ৭ কিলোমিটার দুর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, নৌবাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত মনে করে এখানে এসেছিলাম। সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আকবর হোসেন এবং হাবিবুল্লাহ বাহারের মতো সেখানে দিনব্যাপী তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না মানুষ, সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দূর্যোগ ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কয়রায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশঃ 02:48:04 pm, Monday, 28 July 2025